বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

সামান্থার গায়ে ৩০ কেজির শাড়ি, তিন কোটির গহনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : বিরল রোগও দমাতে পারেনি দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে। ‘শকুন্তলম’ ছবির মুক্তির পাশাপাশি একাধিক ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানুয়ারিতেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’-এর ট্রেলার। দক্ষিণী তারকা পরিচালক গুণশেখরের এ সিনেমার চরিত্রের জন্য ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তা-ও একদিন বা দুদিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং।

তবে কেবল শাড়ি নয়, চরিত্রের প্রয়োজনে সামান্থাকে পরতে হয়েছে ভারি গহনাও। জানা গেছে, ছবিতে সামান্থার গহনার পেছনেই খরচ হয়েছে তিন কোটি রুপি। কবি কালীদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। 

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ। এ ছবিতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে আল্লু আরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে আরহাকে।  তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত ছবি। থাকবে ছবির থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit