বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

পশ্চিমা ট্যাংক ধ্বংস করলে মিলবে ৭৫ লাখ টাকা পুরস্কার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের নির্মিত আব্রামস এবং জার্মান লেপার্ড টু ট্যাংক সরবরাহ করছে। এসব ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করা রুশ সেনাকে ৫০ লাখ রুবল দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৭৫ লাখ টাকা। পুরস্কারের এই ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়। খবর দ্য মস্কো টাইমস ও আল জাজিরার।

কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ইউক্রেনে পাঠানো যেকোনো ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ দেবে। রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারি ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit