শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মিয়ানমার: জান্তার ক্ষমতা দখলের দুই বছরেও থামেনি সংঘাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জালিয়াতির অভিযোগ তুলে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। বন্দি করা হয় দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিসহ হাজারো নেতাকর্মীকে। 

তবে ক্ষমতা দখলের পর থেকেই তীব্র প্রতিবাদের মুখে পড়ে জান্তা সরকার। প্রতিটি রাজ্যে গড়ে ওঠে আলাদা সশস্ত্র গোষ্ঠী। প্রতিদিনই সামরিক বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। বুধবার মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো। দুই বছরের মাথায় দেশটিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার। সংবিধান অনুসারে, আগামী আগষ্টের মধ্যেই নির্বাচন হওয়ার কথা থাকলেও, তা চলতি বছরের শেষের দিকে হবে বলেই ধারণা করা হচ্ছে। 

পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, নির্বাচন হলেও তা গ্রহণযোগ্যতা পাবে না। উল্টো চলমান বিক্ষোভের মধ্যে এই নির্বাচন রক্তপাত আরও বাড়িয়ে দিতে পারে বলে শঙ্কা তাদের। এর আগে গত সপ্তাহে, নির্বাচনে অংশ নিতে চাওয়া রাজনৈতিক দলগুলোর জন্য কঠোর শর্ত দিয়ে আইন জারি করে জান্তা সরকার। নতুন রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য দুই মাসের সময় দেয়া হয়।

জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, মিয়ানমারে গত দুই বছরে ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিকদের ওপর বোমা ও গোলাবর্ষণের কারণে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। 

এদিকে, ক্ষমতা দখলের দ্বিতীয় বার্ষিকীতে জান্তা সরকারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। জান্তা সরকারের সদস্য ও প্রথমবার দেশটির জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit