শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ভারতের ভিসা পেতে যে জটিলতায় উসমান খাজা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার টেস্ট সিরিজের প্রথমটি। 

দ্বিপাক্ষিক এই সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দুটি দলে বিভক্ত হয়ে ভারত যাচ্ছে। মঙ্গলবার প্রথম দলটি ভারতের পথে রওনা হয়েছে। আজ বুধবার দ্বিতীয় দলটির যাওয়ার কথা। 

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ভারত সফরের জন্য অস্ট্রেলীয় দলের ভিসা প্রক্রিয়া শুরু করা হয় জানুয়ারি মাসের শুরুতেই। দলের সবাই ভিসা পেলেও এখনো পাননি তারকা ক্রিকেটার উসমান খাজা। তাই অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে যেতে পারছেন না পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলীয় এই তারকা ব্যাটসম্যান।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অবশ্য আশা করছে, বুধবারের মধ্যেই ভিসা পেয়ে যাবেন উসমান খাজা। বৃহস্পতিবার সেটি হিসাব করে তার জন্য ফ্লাইটও বুকিং দেওয়া আছে। 

৩৬ বছর বয়সী খাজা সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘শেন ওয়ার্ন পুরস্কার’ পেয়েছেন। অস্ট্রেলিয়ার সেরা পুরুষ টেস্ট ব্যাটসম্যান হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত এক বছরে খাজা ৭৮.৪৬ গড়ে ১০২০ রান করেছেন।

এর আগেও ভারতীয় ভিসার জটিলতায় পড়েন উসমান খাজা। ২০১১ সালে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে খেলতে ভারত সফরে যেতে সমস্যা হয়েছিল তার। পরে বিশেষ হস্তক্ষেপে তাকে ভিসা দেওয়া হয়।

ভারতীয় ভিসার পূর্বশর্ত হিসেবে আবেদনপত্রে একটি বিশেষ প্রশ্নের উত্তর লিখতে হয়। সেটি হচ্ছে- আবেদনকারীর মা-বাবা পাকিস্তানি কিনা। এই জায়গাতেই হয়তো বারবার আটকে যান খাজা। 

পাকিস্তানের ইসলামাবাদে জন্ম উসমান খাজার। ১৯৮৯ সালের দিকে তার মা-বাবা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তখন থেকেই অস্ট্রেলিয়ায় স্থায়ী তারা। খাজার বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit