শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ১৬ ফেব্রুয়ারি শুরু

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কলিহত জীবের পরম কল্যাণ ও পরমারাধ্য পিতৃদেবতা স্বর্গীয় সমীরণ চন্দ্র দাস ও পূর্বপুরুষগণ স্মরণে আত্মার সদ্গতির উদ্দেশে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌরগোবিন্দের নাম ও লীলাসংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মহোৎসবের মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায় বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায় বিনোদ বিহারী দাস বাবুল। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী গৌরগোবিন্দের নাম ও লীলাসংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। দুপুর ১টায় শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ শুরু। নামসুধা পরিবেশনায়- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, সিলেট; বিনোদ বিহারী দাস বাবুল, সিলেট; রতনমনি দাস বাবুল, নবীগঞ্জ; রাজকুমার দাস রুবেল, মৌলভীবাজার; গিরীরাজ দাস জুয়েল, সিলেট। ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১টায় দধিভা- ভঞ্জন, পরিবেশনায় বিনোদ বিহারী দাস বাবুল; মোহন্তগণ বিদায় ও মহাপ্রসাদ বিতরণ।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit