শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বছরে ৭ লাখ পর্যন্ত আয়ে দিতে হবে না কর

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১ ফেব্রুয়ারি) বাজেট পেশ করার একপর্যায়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘এবার আমি সেই ঘোষণায় আসছি সবাই যার অপেক্ষায় ছিলেন। কঠোর পরিশ্রমী মধ্যবিত্ত শ্রেণির জন্য আয়করে ছাড় ঘোষণা করা হচ্ছে। ২০২০ সালে আমি ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছিলাম। ছয়টি আয়কর স্ল্যাব ঘোষণা করেছিলাম। আড়াই লাখ রুপি থেকে করছাড় শুরু হয়েছিল। এবারের বাজেটে সেই করের কাঠামোয় পরিবর্তন এনে ৫টি স্ল্যাব করা হচ্ছে এবং আয়করের ছাড় ৩ লাখ রুপি পর্যন্ত বাড়ানো হলো।’  
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী, নতুন আয়কর কাঠামো এবার থেকে ‘ডিফল্ট আয়কর কাঠামো’ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি তিনি নতুন আয়কর পরিকাঠামোয় কর কাঠামোয় ৬ থেকে কমিয়ে ৫টি ধাপ করার কথা ঘোষণা দেন। ভারতের অর্থমন্ত্রী জানান, নতুন আয়কর পরিকাঠামোয় ৭ লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয়ের ওপরে কর ছাড় পাওয়া যাবে। আগে করছাড়ের এই ঊর্ধ্বসীমা ছিল ৫ লাখ রুপি।  

এদিন বাজেট ঘোষণার সময় সীতারামন আরও জানান, কারও বছরে ৯ লাখ রুপি পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে, যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। এছাড়া যার ১৫ লাখ রুপি বাৎসরিক আয়, তাকে দেড় লাখ রুপি কর দিতে হবে। আগে দিতে হতো ১ লাখ ৮৭ হাজার রুপি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit