শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

২৮১ জন সার্ভেয়ার নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে সার্ভেয়ার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। এই নিয়োগ পরীক্ষার আওতায় সারাদেশে কালেক্টর (জেলা প্রশাসক) অফিসের ভূমি রাজস্ব (এসএ) ও ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং উপজেলা ভূমি অফিসে ২৮১ জন সার্ভেয়ার নিয়োগ হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জাতীয় বেতনস্কেলের ১৪তম গ্রেডভুক্ত (১০২০০-২৪৬৮০) সার্ভেয়ার পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে – ‘কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর,  চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা,  কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা,  সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ – এই ৫০ জেলার প্রার্থীরা সার্ভেয়ার পদের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কানুনগো পদে নিয়োগের ব্যাপারে মামলার নিষেধাজ্ঞা থাকায় উক্ত পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া এখনই সম্ভব হচ্ছে না। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও সেটেলমেন্ট বিভাগেও সার্ভেয়ার পদ আছে। তারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় বিভিন্ন সেটেলমেন্ট অফিসে কাজ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit