বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী

ছোট্ট প্লেন নিয়ে বিশ্বভ্রমণে পুরো পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বিশ্বভ্রমণের বিষয়টি বেশির ভাগ মানুষের কাছে শুধুই কল্পনা। তা যদি হয় পরিবার নিয়ে একই উড়োজাহাজে চড়ে? এমন সেই কল্পনাকেই বাস্তবে পরিণত করেছে কানাডার পটার পরিবার। ১৪ মাস ধরে বিশ্বভ্রমণের পরিকল্পনা রয়েছে পরিবারটির সদস্যদের। এরই মধ্যে গত সাত মাসে তাঁরা প্রায় ২০টি দেশ ভ্রমণ করেছেন।

ইয়ান পটার চার দশক ধরে ব্যক্তিগত বৈমানিক হিসেবে কাজ করছেন। তার মেয়ে সামান্থা ও সিডনি বৈমানিক। স্ত্রী মিশেল, ছেলে ক্রিস্টোফার ও দুই মেয়েকে নিয়ে গত বছরের ১৫ জুন ভ্যাংকুভার থেকে যাত্রা শুরু করেন ইয়ান। এর পর থেকে প্রায় প্রতিদিনই ভ্রমণ করে চলেছেন তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে, আর্জেন্টিনাসহ প্রায় ২০টি দেশ ভ্রমণ করেছেন তারা। অতিক্রম করেছেন ২৫ হাজার নটিক্যাল মাইল। 

ইয়ান বলেন, পাঁচজন যাত্রী, জরুরি সরঞ্জাম, প্রয়োজনীয়সংখ্যক লাগেজ বহন করা যাবে—এমন উড়োজাহাজ খুঁজে পাওয়া সহজ ছিল না। এরই মধ্যে তাঁদের চাহিদা অনুযায়ী একটি উড়োজাহাজ বিক্রির খবর পান ইয়ান। পাঁচ লাখ ডলারে উড়োজাহাজটি কিনে নেন তিনি। 

এরই মধ্যে ১৬০টি ভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছে এই পরিবার। ভ্রমণকালে দাতব্য সংস্থার জন্য ১০ লাখ ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে তাঁদের। 

সূত্র : সিএনএন

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit