বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী

স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : দৈনিক যুগান্তর ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গণমাধ্যম। তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। জন্মলগ্ন থেকেই দৈনিক যুগান্তর মহান জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। ভবিষ্যতে দৈনিক যুগান্তর এই ধারা অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করি।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পাঠক সমাজ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সত্যকে যথাযথ গুরুত্বের সঙ্গে পৌঁছে দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন প্রচারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দৈনিক যুগান্তর অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর জনগণের আস্থা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করি।

দৈনিক যুগান্তরের ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে আমি এর উত্তরোত্তর কল্যাণ এবং সংশ্লিষ্ট সবার সার্বিক সফলতা কামনা করছি।

ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ

সূত্র :দৈনিক যুগান্তর

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit