শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১০০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার মসজিদে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ -তে দাঁড়িয়েছে।  সোমবার দুপুরের দিকে হামলাটি ঘটে। হামলার পরদিন মঙ্গলবার ঘটনাস্থল থেকে আরও মরদেহ উদ্ধার করা হয়। খবর ডন।

হতাহতদের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) নেওয়া হয়েছে। এই হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বলেন, ১০০টি মরদেহ আনা হয়েছে। আহত ৫৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে সাতজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আহতদের অধিকাংশই বিপদমুক্ত, আহত সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার পেশোয়ারের রেড জোন এলাকায় ওই মসজিদে বিস্ফোরণের পর দিন শেষে ৫৯ জনের প্রাণহানির খবর জানা যায়, যাদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় দেড় শতাধিক লোক আহত হন।

জোহরের নামাজ শুরু হওয়ার পরপরই বিস্ফোরণটি ঘটে। শক্তিশালী এই বিস্ফোরণে দেয়ালের আংশিক ভেঙে যাওয়ার পাশাপাশি ছাদ ধ্বসে পড়ে।  

পেশোয়ার ডিভিশন কমিশনার রিয়াজ মেহসুদ বলেন, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম এবং অনুসন্ধান অভিযান সমাপ্ত হয়েছে।

পেশোয়ার পুলিশের প্রধান মোহাম্মদ ইজাজ খান বলেন, ৯০ শতাংশেরও বেশি ভুক্তভোগী পুলিশ সদস্য। ওই মসজিদে নামাজের জন্য ৩০০ থেকে ৪০০ লোক ছিলেন।

বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া ওয়াজাহাত আলি নামে ২৩ বছর বয়সী পুলিশ কনস্টেবল এএফপিকে বলেন, বেঁচে থাকার কোনো আশা ছিল না। ধ্বংসস্তূপের নিচে একটি মরদেহের সঙ্গে সাত ঘণ্টা ছিলাম।  

এই হামলার পর রাষ্ট্রবিরোধী সব শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।  

মঙ্গলবার বিকেলের দিকে কেপি ইন্সপেক্টর জেনারেল (আইজি) মোয়াজ্জেম জাহ আনসারি পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, এখন সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন হলো কীভাবে আত্মঘাতী হামলাকারী পুলিশ লাইন্সে প্রবেশ করে মসজিদে গেল।  

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit