শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

রাখালগঞ্জে শানে মোস্তফা (স.) মহাসম্মেলন অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর আয়োজনে শানে মোস্তফা (স.) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন উস্তাদুল উলামা আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী।

অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আজিজুর রহমান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হকের সভাপতিত্বে এবং মাওলানা শহিদুল হকের পরিচালনায় প্রধান বক্তার নসিহত পেশ করেন ভারত থেকে আগত মাওলানা মোস্তাকিম মোহাম্মদ বড় ভুইয়া। বিশেষ অতিথির নসিহত পেশ করেন মাওলানা মুর্তজ আলী আমানতপুরী, অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা হাফিজ মনজুর আহমদ, মাওলানা মুফতি আব্দুর রশিদ লক্ষনাবন্দী, আব্দুল আহাদ জেহাদী, মাওলানা ইউনুস আলী।

সকাল ৯ টায় পবিত্র কুরআন শরিফের খতমের মাধ্যমে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। পরে মাসলা-মাসায়েল বিষয়ে বয়স্কদের নিয়ে আয়োজন করা হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ১৫ জন উত্তীর্ণদেরকে কম্বল ও সুন্নত সামগ্রী প্রদান করা হয়। বাদ এশা রাখালগঞ্জ ডি. কিউ. ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, আরবি প্রভাষক মাওলানা নাজমুল হুদা, সহকারী শিক্ষক মাওলানা মাহবুবুর রহিম, মাওলানা জমির উদ্দিন, মাস্টার বুরহান উদ্দিন, মাস্টার আজমল আলী, সোবহানীঘাট ডি. ওয়াই. কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আজিজুর রহমানকে সম্মাননা এবং মাওলানা শরীফ উদ্দিনকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মিলাদ শরিফ শেষে শিরনী বিতরণের মাধ্যমে মহাসম্মেলনের সমাপ্তি হয়। মহাসম্মেলনের পর এলাকার মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদেরকে সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। শানে মোস্তফা (স.) মহাসম্মেলনে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit