শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মনিরামপুরে অমিতের লিফলেট বিতরন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় ঘোষিত ৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ সফলের জন্য মঙ্গলবার রাতে যশোরের মনিরামপুরে জনগনের মধ্যে লিফলেট বিতরন করা হয়। কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরন করেন।

রাত সাতটার দিকে পৌরশহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোড়ে মোড়ে জনতার মধ্যে লিফলেট বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম, মোহাম্মদ মুছা, থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit