শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসাবে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ।

মঙ্গলবার নজিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নজিপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে উক্ত ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, ইউপি সদস্যবৃন্দ, উপকারভোগী প্রমুখ।

মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে। উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমদয় টাকা ফেরত পাবে বলে মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল জানান। উদ্বোধনী দিনে নজিপুর ইউপির ১৫৭ জন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit