মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

চীনের তাড়া খেয়ে পিছু হটল জাপানের জাহাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপের কাছে অবস্থান নেওয়া কয়েকটি জাপানি জাহাজকে তাড়া দিয়েছে চীনের কোস্টগার্ড। তাদের তাড়া খেয়ে পিছু হটেছে জাহাজগুলো। সোমবার এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধপূর্ণ এ দ্বীপের মালিকানা দাবি করে থাকে চীন ও জাপান। আর এ বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বিরূপ প্রভাব রেখেছে। চীন দ্বীপটিকে দিয়াওইউ নামে ডাকে। অপরদিকে জাপানে দ্বীপটি সেনকাকু নামে পরিচিত।

চীনের নৌপুলিশের মুখপাত্র গেন ইউ বলেন, জাপানের ‘সিনসে মারু’ এবং আরও চারটি জাহাজ অবৈধভাবে দিয়াওইউ দ্বীপের কাছে প্রবেশ করে। এর পর সেই জাহাজগুলোকে চীনের কোস্টগার্ড ধাওয়া দিলে সেগুলো পিছু হটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

নৌপুলিশের মুখপাত্র গেন ইউ আরও বলেন, ‘আমরা জাপানের প্রতি আহ্বান জানাচ্ছি— এ মুহূর্তে এ জলসীমায় সব অবৈধ কার্যক্রম বন্ধ করুন এবং নিশ্চিত করুন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’এদিকে বিরোধপূর্ণ এ ছোট দ্বীপগুলো জাপান, চীন এবং তাইওয়ানের মাঝামাঝি অংশে পড়েছে। ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হওয়ায় চীন-জাপান দুই দেশই দ্বীপটিকে নিজেদে দাবি করে থাকে।

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit