মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

জামায়াতের নিবন্ধন বিষয়ে চূড়ান্ত শুনানি ২ মাস পর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : জামায়াতের নিবন্ধন নিয়ে চুড়ান্ত শুনানি ২ মাস পর করা হবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। ২ মাস পর শুনানির উদ্যোগ না নিলে মামলা খারিজ করা হবে বলেও আদেশে বলা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।আপিল বিভাগে শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।

২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে আগের সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামীকেও নিববন্ধন দেয় ইসি। জামায়াতের নিবন্ধন চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের সেক্রেটারি সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন রিট করেন। সেই রিটের চূড়ান্ত রায়ে ২০১৩ হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়। 

পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, জামায়াতের নিবন্ধন সংবিধানের সাথে সাংঘর্ষিক। 

এ রায়ের ভিত্তিতে ২০১৮ সালে ইসি দলটির নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে। এ নিয়ে আপিল বিভাগে যায় জামায়াত।

সরকার বার বার বললেও রিটের চূড়ান্ত শুনানি আর হয়নি আপিল বিভাগে। অবশেষে ১৬ জানুয়ারি ২৫ রিটকারি চেম্বার আদালতে যান মামলাটির চূড়ান্ত শুনানি করার আবেদন নিয়ে। যা আজ মঙ্গলবার নির্ধারিত ছিল। 

আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চে শুরুতেই সময় চায় জামায়াত। পরে আপিল বিভাগে ২ মাস পর শুনানির দিন ধার্য করেন। তবে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, ২ মাস পর শুনানি না করলে হাইকোর্টের রায় বহাল রাখা হবে।

তবে জামায়াতে ইসলামীর আইনজীবী বলছেন, তাদের আইনজীবী সময় পাচ্ছেন না বলে শুনানি করতে পারছেন না। এবার শুনানী করবেন।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit