বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ডোমার থানার উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানা পুলিশের উদ্যোগে উপজেলা ১০টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে থানা চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আবদুল্লাহ্। এ সময় ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, ওসি (তদন্ত) মাসুদ করিম, এসআই আমজাদ হোসেন, চন্দন রায়, শকিল মাহামুদ, কাওছার আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এ আগে গতকাল গভীর রাতে ডোমার বাজার সহ এলাকার বিভিন্ন হাট-বাজারে গিয়ে নৈশ্য প্রহরীদের শতাধীক কম্বল বিতরন করেন পুলিশ প্রশাসন।

অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী জানান, পুলিশের পাশাপশী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ বিশেষ ভুমিকা পালন করে থাকেন। অপরদিকে নৈশ্য প্রহরীর দায়িত্বে থাকা লোকজন মানুষ যখন ঘুমিয়ে পরে তখন গভীর রাতে এই কনকনে শীতে হাট বাজারের নিরাপত্তার জন্য রাত জেগে কষ্ট করে কাজ করেন। বাজারে দোকান পাঠ চুরি প্রতিরোধে ব্যপক ভুমিকা রাখেন তারা। গ্রাম পুলিশ ও নৈশ্য প্রহরীদের নিয়মিত ডিউটি পালনের পরামর্শ প্রদান করেন তিনি।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit