বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ডোমারে জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :   নীলফামারীর ডোমারে জানো প্রকল্পের সহযোগিতায় ৫দিন ব্যাপী জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম (১ম বর্ষ) রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহায়তায়। ইউরোপিয় ইউনিয়ন অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ পরিদর্শনে আসেন জানো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আবু ফয়েজ।

এ সময় মার্জিনা বেগম (জিইএমএস, ইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, জানো প্রকল্পের ডোমার উপজেলা ম্যানেজার মইন উদ্দিন, ফিল্ড অফিসার আমানুর রহমান, বেলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন শিক্ষক অংশ গ্রহন করেন। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মমতাজ বেগম, মারুফি আক্তার। প্রশিক্ষণ গ্রহনে শিক্ষার মান উন্নয়নে শিক্ষদের পরামর্শ প্রদান করেন বক্তাগণ। গত ২৮ জানুয়ারি প্রশিক্ষন শুরু হয় এবং ১ ফেব্রুয়ারী সমাপনি দিবস অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানান।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit