বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের বিভাগীয় মাসিক সভা ৩০ জানুয়ারি রবিবার সকাল ১০টায় মৌলভীবাজারের আকবরপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: মোশাররফ হোসেন খান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, অঞ্চলের সকল জেলায় বোরো ধানের চারা রোপণ, তৈল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থাপনা, রাসায়নিক সারের সুষম ব্যাবহার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ১ ইঞ্চি জমি ও যেন পতিত না থাকে সে বিষয়ে আলোচনা অর্থাৎ পতিত জমি চাষের আওতায় আনয়নে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সভা শেষে সভাপতি মহোদয়সহ উপস্থিত সকলকে সাথে নিয়ে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজারের বিভিন্ন গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।

সভায় উপস্থিত ছিলেন -সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর, সিলেট এর পিএসওড.লুতফুর রহমান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজার এর সিএসও ড.হায়দার আলী, বীজ বিপনন, বিএডিসি, সিলেট এর উপ পরিচালক সুপ্রিয় পাল, এসআরডিআই, বিভাগীয় কার্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট এর সিএসও ড. মনফিক আহমদ চৌধুরী।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল জেলার উপপরিচালকগণ, মনিটরিং অফিসার, ধান,গম ও পাট বীজ উৎপাদন প্রকল্প, এবং মনিটরিং অফিসার, তৈল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit