শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বানেশ্বর বাজারে কাপড়ের দোকানে হামলা ও টাকা ছিনতাই প্রতিবাদে দোকান বন্ধ 

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী পুঠিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৫৩ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী পুঠিয়া প্রতিনিধি  : রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে একটি কাপড়ের দোকানে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা।বানেশ্বর বাজার কাপড় পট্টি (রাজু- সুজন) ক্লথ স্টোরের মোঃ রাজু আহমেদ অভিযোগ করে বলেন, আমি আনুমানিক গত-১০থেকে১৫ দিন পূর্বে বানেশ্বর গরুহাটা গ্রামের-লালভানু -৪৫ এর কাছে থেকে আনুমানিক ৭পিচ শাড়ী ও ৮ পিচ- চাদর ক্রয় করি যায় বাজার মূল্য প্রায়- ২০ হাজার টাকা,এর মধ্যে একটি শাড়ী কিছু অংশ ছেঁড়া দেখা দিলে গত- শনিবার বিকেলে  আমি বিষয় লালভানুকে বলি সে কোনো সমাধান না করে উল্টো লোকজন নিয়ে এসে আমাদের সাথে বাকবিতন্ডা করে এরপর বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতি সদস্যরা আগামী বুধবার দিন সমস্যা টির সমাধানের জন্য  দুই পক্ষ কে আসতে বলে।

কিন্তু সেটা না করে লালভানু  তার স্বামী ও ছেলেসহ আজ আনুমানিক দুপুর ১২ টার সময়  স্থানীয় সন্ত্রাসীরা  দেশীয় অস্ত্র নিয়ে ১/মোঃ সাব্বির, পিতাঃ আলমগীর মাতা-লালভনু সাং বানেশ্বর গুরুহাটা, ১/সজিব আলী, পিতাঃরফিক মাতা-লালভানু,বানেশ্বর গরুহাটা,১/শান্ত,পিতা মৃত্যুঃ তজিবর আলী গ্রামঃ বালিয়া ঘাঁটি সোনার পাড়া ৪/মোছাঃ লাল ভানু স্বামীঃ রফিক আলী, বানেশ্বর গরুহাটা, ৫/লালভানুর স্বামী (রফিক) সন্ত্রাসীদের নিয়ে  এসে আমাদের উপরে অতর্কিত হামলা চালায় এতে আমরা দুই ভাইসহ পাশের আরও দুই জন দোকান মালিক আহত হয়েছে এবং আমাাদের টাকা ছিনতাই করা হয়েছে বলে জানান তিনি।

এ হামলার বিষয়ে বানেশ্বর বাজার কাপড় পট্টির  বিসমিল্লাহ বস্ত্রবিতানের মালিক মোঃ কাওসার আলী বলেন,রাজু-সুজন) ক্লথ স্টোরের মালিক রাজু-সুজন এর উপরে দেশীয় অস্ত্র লালভানু ও সন্ত্রাসী বাহিনী দারা হামলা চালায় এতে করে রাজু-সুজন এবং  আমি ও মাসুদ হোসেনসহ ৪জন আহত হয়েছি এই হামলার প্রতিবাদে বানেশ্বর বাজার কাপড় পট্টির সকল কাপড়ের দোকানসহ  আশপাশের দোকান গুলো বন্ধ রাখা হয়েছে।বানেশ্বর বাজার কাপড় পট্টির বিসমিল্লাহ বস্ত্র বিতানের মালিক মোঃ কাওসার আলী বলেন আজ আনুমানিক সকাল ১২:৩০ মিনিটে বানেশ্বর বাজার কাপড় পট্টিতে অবস্থিত (রাজু-সুজন) ক্লথ স্টোরে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় বেশ কয়েক জন সন্ত্রাসী হামলা চালায় আমরা প্রতিবাদ করলে তারা আমাদের ওপরে হামলা করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এতে করে আমাদের বানেশ্বর বাজার কাপড় পট্টির ৪জন  আহত হয়েছে দুই জনের অবস্থা গুরুতর হলে তাদের চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ ওসমান আলীর সাথে কথা হলে তিনি বলেন বানেশ্বর বাজার কাপড় পট্টির (রাজু-সুজন) ক্লথ স্টোরের দোকান মালিক এর সাথে কাপড় কেনাবেচা নিয়ে গরুহাটার লালভানু নামে একজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল বিষয় টি আমরা সমাধানের জন্য আগামী বুধবার দিন দুই পক্ষ কে ডেকে ছিলাম কিন্তু আজকে  লালভানু তার লোকজন নিয়ে এসে (রাজু-সুজন) ক্লথ স্টোরে অতর্কিত হামলা চালায় এতে বেশ কয়েক আহত হয়েছে বিষয় টির জন্য আমাদের বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।বানেশ্বর বাজার কাপড় পট্টি নিউজ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ মোতাহার হোসেন বলেন, বানেশ্বর বাজার কাপড় পট্টি দোকান মালিক (রাজু-সুজনের) উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে সারাদিন আমাদের দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং হামলা কারীদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit