রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ১০টি দুঃস্থ পরিবার পেলো স্বাবলম্বী হবার সুযোগ

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি : ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০টি পরিবার কে স্বাবলম্বী করার লক্ষ্যে ত্রান সহায়তা দিয়েছে জলবায়ু অধিকার ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘ইয়ুথনেট’। রোববার(২৯ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মাঝে জেগে ওঠা চর ইয়ুথনেটে ৪র্থ দফায় ২ জন কে গরু,৪ জনকে ছাগল ও ভেড়া,২ জন কে দোকান ঘর ও দোকানের মালামাল এবং ২টি পরিবারকে হাঁস-মুরগি খামারের জন্য বিতরণ করা হয়। উপকারভোগী করিমুন বেগম বলেন,’আমার ছোট ছোট দুইটা বাচ্চা। স্বামীটা প্রতিবন্ধী,কথা বলতে পারে না। অভাবের সংসারে কষ্ট করে চলতে হয়। আমি এই গরুটা পেয়ে খুব খুশি।’আরেক উপকারভোগী আনোয়ারা বলেন,’অভাবের সংসারে আমরা যারা চরে থাকি খুব কষ্টে থাকি। ছাগলটা পেয়ে আমার সংসারে কিছুটা কষ্ট দুর হবে।’

ত্রাণ সহায়তা কার্যক্রমে এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ইয়ুথনেট এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান,ইভেন্ট ও প্রোগ্রাম সমন্বয়ক এস জেড অপু, নেটওয়ার্ক ডেভলপম্যান্ট সমন্বয়ক জিমরান মোহাম্মদ সায়েক, রংপুর বিভাগীয় সমন্বয়ক রোভার মারুফ হাসান,কুড়িগ্রাম জেলা টিমের সমন্বয়ক সুজন মোহন্ত ও যাত্রাপুরের ইউপি সদস্য রহিম উদ্দিন হায়দার রিপন প্রমুখ।ইয়ুথনেট এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, ‘সারা বাংলাদেশে আমরা জলবায়ুতে ক্ষতিগ্রস্থদের অধিকার নিয়ে কাজ করছি।
আমরা ইতিপূর্বে হাওর, সমুদ্র ও পাহাড় অঞ্চলে কাজ করে দেখেছি সেখানকার পরিবেশের থেকে সব থেকে বেশি কষ্টে আছেন কুড়িগ্রামের মানুষ। আমরা জলবায়ুর পাশাপাশি এ অঞ্চলের চরের উন্নয়ন নিয়ে কাজ করছি। আশাকরি চর উন্নয়ন প্রকল্পে আমরা এই চরটিকে মডেল হিসেবে দাঁড় করাতে পারবো।’ইয়ুথনেট সংগঠনটির কুড়িগ্রাম জেলা টিমের সমন্বয়ক সুজন মোহন্ত বলেন,’আমাদের জেলায় ৪২১ টি চর-দ্বীপচর রয়েছে। প্রতিটি চরে কম-বেশি একই সমস্যা। আমরা এই চরটিকে বেছে নিয়ে ৪র্থ বারের মতো চরের মানুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছি।’
কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit