শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিশ্ব কুষ্ঠ দিবসে সিভিল সার্জন সিলেটের সমাবেশ-র‌্যালী ও আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : “এখনি কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’’ এই প্রতিপাদ্যের আলোকে ২৯ জানুয়ারি ২০২৩ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় কুষ্ঠ কর্মসূচী এবং লেপ্রা বাংলাদেশের অর্থায়নের সিভিল সার্জন অফিস-সিলেটের উদ্যোগে সমাবেশ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: নূরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার,

সিভিল সার্জন সিলেটের ডা. স্বপ্নীল সৌরভ রায়, মেডিকেল অফিসার, সিভিল সার্জন সিলেটের ডিসি ডা. আহমদ শাহরিয়ার, ডিএমএম ও সিভিল সার্জন অফিস-সিলেটের ডা: আফরোজা তাসনীম জ্যোতি, সিভিল সার্জন অফিস-সিলেটের সিনিয়র হেলত এডুকেশন অফিসার সুজন বনিক, সিভিল সার্জন অফিস-সিলেটের এমওডিআর ডা: ¯িœগ্ধা তালুকদার, লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন অফিস-সিলেটের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়াল। সমাবেশে ডা: স্বপ্লীল সৌরভ রায় জাতীয় কুষ্ঠ কর্মসূচী প্রদত্ত বিশ্ব কুষ্ঠ বিষয়ক কর্মসূচী প্রদত্ত প্রতিবেদন পাঠ করে।

সভাপতির বক্তব্যে ডা: জন্মেজয় দত্ত বলেন, “জাতীয় কুষ্ঠ কর্মসূচী বাংলাদেশ সরকারের একটি সফল স্বাস্থ্য কর্মসূচী। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ রোগীর সংখ্যা গুনতে নামিয়ে আনার লক্ষ্যে তিনি স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অংশে সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ, জাতীয় আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।এছাড়াও তিনি সমাবেশে উপস্থিত ১৫ জন কুষ্ঠ রোগী যারা চিকিৎসা গ্রহণ জানতে চান চিকিৎসা গ্রহণের জন্য তাদের কোন অর্থ ব্যয় হয়েছে কিনা সকলেই জবাব দেন। চিকিৎসা গ্রহণের জন্য তাদের কোনো অর্থ ব্যয় হয়নি। বিনামূল্যে তাদের কুষ্ঠ রোগের ঔষধ প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit