বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ডোমারে ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নেশা জাতীয় ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের ছেলে সামিউল ইসলাম (২১) এবং ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে রাব্বি ইসলাম (২৫)। থানা সুত্রে জানাযায়, শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

এ সময় সামিউলের কাছ থেকে ৪০ পিচ এবং রাব্বির কাছ থেকে ৩০ পিচসহ মোট ৭০ পিচ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডোমার থানার এসআই আবু সাব্বির রাবু বাদী হয়ে মামলা নং-১২ (০১) ২৩ দায়ের করেন। এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit