রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০ ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে? এমবোলোর শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে জয়বঞ্চিত মেসির মায়ামি ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ

নটর ডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক : স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নটর ডেম কলেজ বাংলাদেশে শিক্ষা বিস্তারে মাইলফলক। কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে বাংলাদেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।’‘প্রতিষ্ঠার ৭৪ বছর পুনর্মিলন উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার রাজধানীর নটর ডেম কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 

নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক ও নটর ডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, স্বাগত বক্তব্য দেন নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান কমিটির আহ্বায়ক বিপ্লব কুমার দেব। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, ‘সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে।’ তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞান চর্চার কেন্দ্র। কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরি করেন।’ এসময় দেশের অনগ্রসর, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বৃত্তির ব্যবস্থা গ্রহণের জন্য নটর ডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশানসহ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit