বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বরিশালের ষষ্ঠ জয়, ধরে ফেলল সিলেটকে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে ষষ্ঠ জয় তুলে নিল সাকিবের বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট আর ৪ বল হাতে রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বরিশাল। এই জয়ে আবারো সিলেটকে ধরে ফেলেছে বরিশাল। দুই দলেরই সমান ১২ পয়েন্ট।

ইরফান শুক্কুর ২০ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হলেও অন্য প্রান্তে ক্যাম্পার ছিলেন অপরাজিত। মাত্র ২৫ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৫ রান করে অপরাজিত থাকেন এই আইরিশ ক্রিকেটার। বরিশালের পক্ষে সৈয়দ খালেদ এবং কামরুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।

রান তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ের উপহার দেন ফরচুন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়। কিন্তু যোগ সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না কাউকেই। ১০ রানে সাইফ, ২ রানে সাকিব, শূন্য রানে মাহমুউল্লাহ ও ৩ রানে ডি সিলভা সাজঘরে ফেরেন। এদিকে এনামুল হক বিজয় ৫০ বলে করেন ৭৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সুবিধা করতে পারেননি পরের উইকেটে খেলতে নামা ইফতেখার। আউট হন ২০ বলে ১৩ রানে।

এমতাবস্থায় দলের হাল ধরে প্রতি আক্রমণে গিয়ে ঝড় তোলেন করিম জানাত। তাকে সঙ্গ দেন সালমান। দুজনের ২১ বলে ৫০ রানের জুটিতে বরিশাল পেয়ে যায় জয়। ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন করিম। সালমান ১৪ বলে ১৮ রান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit