রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ঘুমানোর ভুল অভ্যাসে কুড়িতেই হচ্ছেন বুড়ি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পর্যাপ্ত ঘুমের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক তো আছেই, রয়েছে ত্বকের সুস্থতার সম্পর্কও। কম বয়সেই ত্বক কুঁচকে যাওয়া, ত্বকে অত্যধিক ব্রণ হওয়া এই সব সমস্যা বাড়বে ঠিক ভঙ্গিতে না ঘুমালে। ঘুমানোর ভঙ্গি ঠিক না হলে, ত্বকের গ্রন্থিগুলো ঠিক মতো অক্সিজেন পায় না। তাই নানা ত্বক সংক্রান্ত সমস্যা তৈরি হয়। এমনকি, কম বয়সে ত্বকে বয়সের ছাপও পড়ে যেতে পারে। কীভাবে ঘুমোচ্ছেন, সেটা ঠিক কি না জেনে নিন।

বালিশ জড়িয়ে ঘুমোনোর অভ্যাস

পাশ ফিরে বালিশে জড়িয়ে শুতে আমরা অনেকেই অভ্যস্ত। কিন্তু এর ফলে ত্বকে দাগ ও চুলকানির সমস্যা হতে পারে। বালিশে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে, তাই একটি পরিষ্কার বালিশের কভার পরিয়ে শুতে পারেন। না হলে রাতে কোনও ক্রিম মেখে শুলে সেটাও লেগে যেতে পারে বালিশে।

পেটে চাপ দিয়ে উপুড় হয়ে শোয়া

অনেকেই এই ভাবে শুতে স্বচ্ছন্দবোধ করেন। তবে স্বকের স্বাস্থ্যের জন্য এই ভঙ্গি মোটেই ভাল নয়। বালিশে মুখ গুঁজে শোয়ার ফলে মুখের ত্বকেও অক্সিজেন একেবারেই পৌঁছায় না। রক্ত সঞ্চালনের মাত্রাও ঠিক থাকে না এই ভঙ্গিতে। চোখের তলায় ফোলা ভাব, ত্বকের গ্রন্থিগুলো বুজে যাওয়াসহ একাধিক সমস্যা হতে পারে এই ভঙ্গিতে শুলে।

পাশ ফিরে শোয়া

ত্বক ভাল রাখতে এই ভঙ্গিতেও শুতে পারেন। এতে ত্বকের ক্ষতি কম হয়। তবে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে কোনও ক্রিম মাখলে সেটা বালিশে লেগে যাওয়ার আশঙ্কা থাকে। তবে এক পাশে খুব চাপ দিয়ে শুলে মুখের এক পাশে বলিরেখা ও ত্বক কুঁচকে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

চিৎ হয়ে শোয়া

টাই ঘুমানোর সবচেয়ে ভাল ভঙ্গি। পিঠ দিয়ে শোয়ার ফলে ত্বকের সব গ্রন্থি ভাল মতো অক্সিজেন পায়। রক্তসঞ্চালনও ঠিক মতো হয়। এই ভাবে ঘুমোলে ত্বকে দাগছোপ পড়ে না। বালিশের তেল বা অন্যান্য ময়লাও ত্বকে লাগে না। ত্বকে চুলকানির ঝুঁকিও কম হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit