বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের লেবাননে মানবিক সহায়তার ৬৩ শতাংশ বন্ধ, বাড়ছে দুর্ভিক্ষের শঙ্কা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নওগাঁয় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

সব শিল্পাঞ্চলে ফাইভ জি সেবা নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের সব শিল্পাঞ্চলে ফাইভ জি সেবা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩’ উদ্বোধনের সময় এ কথা জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এই মেলা শেষ হবে আগামী শনিবার। এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক’। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন।

মেলায় দেখা যাবে লাইভ ফাইভ-জি। টেলিকম অপারেটরগুলো তাদের ভয়েস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) দেখাবে। প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই ও হুয়াওয়ে তাদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন করবে। পাশাপাশি দেশি সফটওয়্যার কম্পানিগুলো তাদের তৈরি সফটওয়্যার ও সেবা উপস্থাপন করবে। মেলায় বঙ্গবন্ধুকে নিয়ে পৃথক কর্নারের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হবে। এ ছাড়া আটটি সেমিনারের মাধ্যমে সরকারের মন্ত্রী এবং অভিজ্ঞ ব্যক্তিরা বর্তমানের প্রযুক্তি ও আগামী দিনে প্রযুক্তির গন্তব্য নিয়ে কথা বলবেন।

২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit