বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের লেবাননে মানবিক সহায়তার ৬৩ শতাংশ বন্ধ, বাড়ছে দুর্ভিক্ষের শঙ্কা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নওগাঁয় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ২০২২ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ৩৬.২৫ গড়ে ৮৭০ রান ও ২৬ উইকেট নিয়ে সাদা পোশাকে গত বছরের সেরা ক্রিকেটার হন তিনি।

বৃহস্পতিবার দুপুরে আইসিসি এক প্রতিবেদনে স্টোকসকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। ২০২২ সালটা ব্যাট-বল হাতে দারুণ কেটেছে স্টোকসের। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে নতুন বার্তা দিয়েছিল। আগ্রাসী ক্রিকেট খেলে পেয়েছে একের পর এক জয়। স্টোকস সামনে থেকে পারফর্ম করে নেতৃত্ব দিয়েছেন।

তার নেতৃত্বে প্রায় শতভাগ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ১০টির মধ্যে ৯টিতেই জয়। পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে ৩-০ ব্যবধানে। হারিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। পিছিয়ে থাকার পরও ভারতের বিপক্ষে তার নেতৃত্বে জিতে সিরিজে ড্র করেছে ইংল্যান্ড।

স্টোকস ২০২২ সালে সেঞ্চুরি করেছেন দুটি, আর হাফ সেঞ্চুরি ৪টি। ব্যাট হাতে ধারবাহিকভাবে রান করে দলের জয়ে রেখেছেন অবদান। একইভাবে বোলিংয়েও সফল স্টোকস। ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬টি উইকেট। সূত্র: আইসিসি ওয়েবসাইট

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit