শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিশ্বনাথে প্রবাসী বিএনপি নেতার শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিনের উদ্যোগে এলাকার আড়াই শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ পৌরসভার অংলকারী গ্রামে মোঃ জামাল উদ্দিনের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ওল্ডহাম বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক। মানুষের দুঃসময়ে দেশে বিদেশে থাকা বিএনপি নেতারা বসে থাকেন না উল্লেখ করে ময়নুল হক বলেন, বন্যা খরা কিম্বা শীতার্ত মানুষের পাশে জননেতা এম. ইলিয়াস আলী যেভাবে দাঁড়াতেন তেমনি তার আদর্শের নেতাকর্মীরা তার অনুপস্থিতিতে মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াচ্ছেন। জনকল্যাণ মূলক এসব কাজের প্রশংসা করে তিনি ইলিয়াস পরিবার ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, তাহসিনা রুশদীর লুনার পক্ষ থেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শুকুর আলী, এলাকার প্রবীণ মুরব্বি হাজী মুসলিম আলী, আপ্তাব আলী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু, বিএনপি নেতা হাফিজ আরব খান, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, বিশ্বনাথ পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন-অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জাকির হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit