রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

নেপালে সংসদের সামনে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল পার্লামেন্ট থেকে ওয়াক আউট করার সময় নেপালের ফেডারেল পার্লামেন্টের সামনে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু হয়েছে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় ৩৭ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, নিহত যুবকের নাম প্রেম প্রসাদ আচার্য, তার বাড়ি ইলাম জেলায়। মঙ্গলবারের ঘটনার পর তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে কীর্তিপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। তবে প্রেম প্রসাদ কেন নিজের শরীরে আগুন দিয়েছিলেন এবং কেন তিনি এ কাজের জন্য সংসদকেই বেছে নিয়েছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।   

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এক ব্যক্তি। আশপাশে থাকা ব্যক্তিরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনার সময় প্রধানমন্ত্রী দাহাল সংসদ থেকে বেরিয়ে বলে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit