শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার : সিইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল বুধবার দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়ালের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কাল নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আজ মঙ্গলবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে স্পিকারের সঙ্গে সিইসির আনুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৩ নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে সিইসিকে ধন্যবাদ জানিয়েছেন স্পিকার। এ সময় সিইসি জানান, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। সে অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে। সেই হিসেবে এবার ২৩ জানুয়ারি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit