শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সিলেটে অধ্যক্ষবৃন্দদের নিয়ে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কর্মশালা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৮৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোঃ মশিউর রহমান বলেছেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির মাধ্যমে শিক্ষাঙ্গনকে সুনামের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে সরকারের দেয়া সুযোগ-সুবিধা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করাতে হবে। তিনি বলেন, কলেজ শিক্ষকগণ শিক্ষার মান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তাদের কাজের সুফল হিসেবে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ অবস্থানে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে শিক্ষার গুণগতমান উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে সকল শিক্ষকদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।

প্রফেসর ডক্টর মোঃ মশিউর রহমান নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হলরুমে সিলেট বিভাগের কলেজ অধ্যক্ষবৃন্দদের নিয়ে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প: ও উ:) সুমন চক্রবর্তী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাবাসসুম আমিনা। কর্মশালায় সিলেট বিভাগের ২৯টি কলেজের অধ্যক্ষবৃন্দ অংশ গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২৫৭টি কলেজের শিক্ষার মান নিয়ন্ত্রণ ও মানোন্নয়নের জন্য একটি শিক্ষা ব্যবস্থাপনা সিস্টেমের (এলএমএস) প্রয়োজনীয়তাকে সামনে রেখে কর্মশালায় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস এর সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রশাসক/ ব্যাবস্থাপকদের শিক্ষাসেবা প্রদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit