রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

বিবাহবার্ষিকীতে যা লিখলেন পরীমনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজের প্রথম বিবাহবার্ষিকী আজ (২২ জানুয়ারি)। ২০২২ সালের এই দিনে ‘আনুষ্ঠানিকভাবে’ ১০১ টাকা দেনমোহরে বিয়ে করেন তারা। বিয়ের পর পরী-রাজ জুটি আলোচনায় থেকেছে সব সময়। নতুন বছরের শুরুতে তাদের সম্পর্কের অবনতির খবর সামনে আসে। এনিয়ে অনেক নাটক হয়েছে। তবে শেষ পর্যন্ত সংসার জীবনের ঝড় পেরিয়ে একসঙ্গেই আছেন ‍দুজন।

শনিবার রাত থেকেই বিবাহবার্ষিকী উদযাপন শুরু করেছেন পরী-রাজ। বিয়ের একটি ছোট্ট ভিডিও ফেসবুকে শেয়ার দেন পরী। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ম্যারেজ এনিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ রাজ।’ এই লেখার পাশে পরী এঁকে দেন লাল টুকটুকে হৃদয়। সঙ্গে রাজ আর পরীর ইমোজি। হ্যাশট্যাগে লেখা ‘রাজপরী’ কথাটিও।

‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে প্রথম দেখা হয় পরীর। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। দিনটি ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। পরের বছর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit