রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

বাতিল হয়ে গেল শোয়েবের ‘স্বপ্নের প্রকল্প’

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : শোয়েব আখতারের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ আপাতত নির্মাণ হচ্ছে না। এই বায়োপিক নিয়ে পাকিস্তান তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ ছিল। কিন্তু নির্মাতার সঙ্গে মতবিরোধের কারণে বায়োপিকর সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে চান না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই গতিদানব। প্রয়োজনে আইনী ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন শোয়েব।

আগামী ১৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল শোয়েবের ক্রিকেট জীবন তৈরি সিনেমা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে শোয়েবের বায়োপিক তৈরির কাজ। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই বায়োপিকের নির্মাতার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে শোয়েবের। ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় নির্মাতার সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। শোয়েবের এই সিদ্ধান্তে অনেকেই হতাশ। কেউ কেউ তাকে আরও একবার ভেবে দেখার অনুরোধও করছেন।

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শোয়েব আরও বলেন, ‘মতবিরোধের বন্ধুত্বপূর্ণ সমাধান করা সম্ভব হল না। ক্রমাগত চুক্তি লঙ্ঘনের ফলে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলাম। আমার জীবনের সব গল্পের অধিকার প্রত্যাহার করেছি আইনসিদ্ধ ভাবে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। এরপরও যদি নির্মাতা আমার জীবনের কোনো গল্প বা আমার নাম ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit