শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আলভেসের গ্রেফতারের খবরে হতবাক জাভি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস কারাগারে রয়েছেন। সেখানে খারাপ সময় কাটছে তার। বার্সেলোনার বর্তমান কোচ ও সাবেক খেলোয়াড় জাভি হেরনান্দেস দীর্ঘদিন এই ব্রাজিলিয়ানের সঙ্গে মাঠ মাতিয়েছেন। তাইতো এই খবর অবাক করেছে তাকে।

সতীর্থের জন্য খুব খারাপ লাগছে বলেও জানিয়েছেন জাভি। তিনি বলেন, ‘দানিকে (আলভেস) নিয়ে বললে, তার জন্য আমার খারাপ লাগছে। দানি যেমন মানুষ এবং যখন আমাদের সঙ্গে ছিল তখন সে যেমন ছিল, সেই সময়ের কথা ভেবে আমি অবাক হয়েছি। ’

আলভেসের এই গ্রেফতার হওয়ার খবর হতবাক করেছে জাভিকে। বার্সেলোনা কোচ বলেন, ‘এমন পরিস্থিতিতে মন্তব্য করা কঠিন। আমি বিস্মিত, হতবাক হয়ে গেছি। এটি এখন ন্যায় বিচারের বিষয়। ’এর আগে শুক্রবার বার্সেলোনার একটি নাইট ক্লাবে একজন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ গ্রেফতার করা হয় আলভেসকে। এই ঘটনার পর তার ক্লাব পুমাসও চুক্তি বাতিল করে দিয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit