বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়ার বকেয়া চাইতে গিয়ে বাড়ির মালিক খুন

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্য মেড্ডায় শনিবার সন্ধ্যায় বকেয়া ভাড়া চাইতে গিয়ে শিরিন আক্তার (৫৪) বাড়ির মালিক খুন হয়েছেন। শিরিন আক্তার সেই এলাকার উচা বাড়ির বাসিন্দা কাঠের ব্যবসায়ী সবুজ মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত আমিন মিয়াকে আটক করেছে পুলিশ। আমিন মিয়া ওই এলাকার হিরা মিয়ার ছেলে।  স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে সবুজ মিয়ার টিন সেড ঘর ভাড়া নিয়ে স্ত্রীসহ ভাড়া থাকতেন। তিন মাসের বকেয়া পড়ে যাওয়ায় শনিবার সকালে ভাড়া নিতে যান শিরিন আক্তার। এরপর থেকেই শিরিন আক্তার নিখোঁজ হন। সারাদিন পরিবার-পরিজন খোঁজাখুঁজি করে সন্ধ্যায় আমিনের ঘরের বিছানার নিচে তার লাশ পায় এলাকাবাসী।

শিরিন আক্তারের ভাগনী রোকসানা বেগম জানান, সকাল ১১ টায় আমিনের বাড়িতে ভাড়া নিতে যায় তার মামী। ভাড়া নিয়ে বাক-বিতন্ডার করেন আমিন। এক পর্যায়ে শিরিনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বিছানার নিচে লুকিয়ে রাখেন বলে ধারণা করতে পারছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিহত শিরিন আক্তারের লাশ আমিনের বিছানার নিচ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit