শেষ মুহূর্তে এই পেসারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। বিমানে বসে তোলা ছবি টুইটারে পোস্ট করে পাকিস্তানের এই পেসার লিখেছেন, ‘আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি।’নাসিমের এই টুইট দেখে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যানেজার আহসানউল্লাহ হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘শুরুতে নাসিমের খুলনায় খেলার কথা ছিল। পরে আমরা তাকে নিয়ে নিয়েছি। সে এখন আমাদের হয়ে খেলবে। কাল তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।’
নাসিম আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এক বছরও হয়নি। তবে পাকিস্তানের এই পেসার এরই মধ্যে অনেক ব্যাটসম্যানেরই মাথা ব্যথার কারণ হয়েছেন। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কেইন উইলিয়ামসনদের বিপক্ষে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ১৬টি। যেখানে ৭.৬৬ ইকোনমিতে উইকেট নিয়েছেন ১৪টি।


























