শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দাম্পত্যে যুদ্ধ-লড়াই নিয়ে যা বললেন পরীমণি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : কিছু দিন আগেই স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন পরীমণি। পঞ্চম বিবাহ যখন ভাঙনের মুখে, সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, সব মিটমাট করে নিয়েছেন তারা। রাজের সঙ্গে তিনিও খুশি, দাবি করেন পরীমণি। ছেলে রাজ্যের কারণেই সম্পর্ক জুড়েছে তাদের। দাম্পত্য নিয়ে এর থেকে বেশি কিছু বলতে শোনা যায়নি তাকে। তবে এ বার দাম্পত্য যুদ্ধ-লড়াই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘দিনের শেষে আমরা কী চাই, ভাল থাকতে চাই। প্রতিটি মানুষই চায় ভাল থাকতে। এ জন্যই যুদ্ধ করা, লড়াই করা। ভাল থাকার জন্য যদি একটু লড়াই করা হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। ছোট একটা সমস্যার ফলে যদি দীর্ঘ সমস্যার সমাধান করা যায়, ভাল থাকা যায় তা হলে সেটি কেন করব না আমি।’

কয়েক দিন আগে শোনা গিয়েছিল স্বামী রাজের সঙ্গে দুবাই পাড়ি দিচ্ছেন পরীমণি। তবে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন। এখনই দুবাই যাওয়া হচ্ছে না তার। সামনেই মুক্তি পাবে তার ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সেই ছবির প্রচারেই আপতত ব্যস্ত অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit