আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জনগণের মুখপাত্র দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার (২০শে জানুয়ারি) সকাল ১১ টায় ডোমার প্রেসক্লাব হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২২তম বর্ষপূর্তি উদযাপন ও ২৩ বছরে পদার্পন অনুষ্ঠানে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল হক রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, নির্বাহী সদস্য আসাদুজ্জামান হিল্লোল। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি পৌর কাউন্সিলর রুবেল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মানিক, দপ্তর সম্পাদক হিমেল চন্দ্র রায়, দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম আপেল, মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি হরিদাস রায়, কৃষকলীগ নেতা আবু সাঈদ, যুবলীগ নেতা রিফাত হাসান সৌরভ, এবাদত হোসেন চঞ্চল প্রমুখ।
কিউএনবি/অনিমা/২১.০১.২০২৩/দুপুর ১.০৬