শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

জন্মদিনে সিদ্ধার্থকে বিশেষ উপহার পাঠালেন কিয়ারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : ৩৮ বছরে পা দিলেন ‘শেরশাহ’-র অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পাত্রীর নাম সবার জানা। কিয়ারা আদভানির সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন।

যদিও এ বিষয়ে সিদ্ধার্থ-কিয়ারার কেউ কিছু ঘোষণা করেননি। এ মুহূর্তে দুজনেই ব্যস্ত কাজ নিয়ে। তাই প্রিয় মানুষের জন্মদিনে কাছে থাকতে পারলেন না কিয়ারা। তাই বলে উপহার দেবেন না, তা-ও কি হয়!

জন্মদিনেও কাজ থেকে বিরতি নেই সিদ্ধার্থের, রয়েছেন রোহিত শেঠী পরিচালিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর সেটে।

এদিকে অচিরেই মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন ছবি ‘মিশন মজনু’। সব মিলিয়ে ব্যস্ততায় কাটছে সিদ্ধার্থের ৩৮তম জন্মদিনটা।

অন্যদিকে ছবির শুটিংয়ে ব্যস্ত কিয়ারাও। তাই নিজে না গিয়ে সেটে সিদ্ধার্থের জন্য ফুল ও কেক পাঠালেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত হবেন অতিথিরা।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit