রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

দুর্ধর্ষ এক মাফিয়া বস: উপন্যাস, সিনেমাও হার মেনেছে যার কাছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির মাফিয়া সংগঠন কোসা নস্ট্রার কথিত প্রধান মাত্তিও মেসিনা দেনারো। অসংখ্য খুন, অপহরণ, বোমা হামলার আসামী এই সংগঠিত অপরাধীচক্রের ‘বস’। একবার গর্ব করে তিনি বলেছিলেন- তার হাতে নিহতদের দিয়ে “একটা কবরস্থান ভরে ফেলা যাবে।”

ত্রিশ বছর ধরে তাকে ধরার চেষ্টা করছিল ইতালির পুলিশ। কিন্তু ধরবে কি করে, লোকটি যে আসলে দেখতে কেমন- তারও কোন নির্ভুল তথ্য তাদের হাতে ছিল না। শেষ পর্যন্ত ধরা পড়েছেন তিনি।

ইতালির কর্তৃপক্ষ এত বড় মাপের এক মাফিয়া সিন্ডিকেটকে ধরতে কি করণে ব্যর্থ হয়? তা জানা কঠিন। ১৯৯৩ সাল থেকে অনেক চেষ্টা করেও পুলিশ তাকে ধরতে পারেনি। যা দেশটির জন্য একটি বড় ব্যর্থতা হিসেবে গণ্য ছিল।

২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। যা তার অনুপস্থিতিতেই হয়েছিল।

সিসিলির একটি প্রাইভেট ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করার পর এখন বেরিয়ে আসছে– কি করে এতদিন সবার চোখে ধূলো দিয়ে পালিয়ে ছিলেন তিনি।

শেষ পর্যন্ত সোমবার সকালে পালেরমো শহরের একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নেবার সময় পুলিশ তাকে আটক করেছে। তিনি ভুয়া নাম-পরিচয়ে ওই ক্লিনিকে কেমোথেরাপি নিতে এসেছিলেন।

নিরাপত্তা বাহিনীর ১০০ জনেরও বেশি সশস্ত্র সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তখনই তাকে একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়।

ইতালির মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে দেখা যায় খয়েরি রঙের জ্যাকেট ও টুপি পরা মেসিনাকে পুলিশের গাড়িতে তোলার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন হর্ষধ্বনি করছে।

মেসিনা ডেনারো যেসব অপরাধের জন্য অভিযুক্ত তার মধ্যে আছে– ১৯৯২ সালে মাফিয়া-বিরোধী কৌঁসুলি গিওভানি ফ্যালকোনে এবং পাওলো বোরসেলিনো হত্যা, মাফিয়া সদস্য থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে যাওয়া এক ব্যক্তির ১১ বছর বয়স্ক পুত্রকে অপহরণ, নির্যাতন এবং হত্যা, আর ১৯৯৩ সালে মিলান, ফ্লোরেন্স এবং রোম এই তিন শহরে বোমা হামলা।

এ ছাড়াও কোসা নস্ট্রা সিণ্ডিকেটের হয়ে জালিয়াতি, অর্থ পাচার, মাদক পাচার ইত্যাদি বহু অপরাধমূলক কর্মকাণ্ডের প্রধান ছিলেন এই মেসিনা দেনারো।

বলা হয়, সিসিলি আরেক সুপরিচিত মাফিয়া চক্র কর্লিওনি পরিবারের প্রধান টোটো রাইনা-র শিষ্য ছিলেন মেসিনা দেনারো। এই টোটো রাইনাও ২৩ বছর ফেরারি থাকার পর ১৯৯৩ সালে ধরা পড়েছিলেন।

মাফিয়া গোষ্ঠীগুলোর মধ্যে মেসিনা দেনারোর নাম ছিল ‘ডায়াবোলিক’– যা উ সিচ্চু নামের একটি কমিক বই সিরিজের চরিত্র এক চোরের নাম, যাকে কখনো ধরা যায় না।

মনে করা হয় মেসিনো দেনারো হচ্ছেন কোসা নস্ট্রার সর্বশেষ ‘গোপন তথ্যের ভাণ্ডারী’। পুলিশের চর থেকে শুরু করে আদালতের কৌঁসুলিরাও মনে করেন, বোমা হামলায় ম্যাজিস্ট্রেট ফ্যালকোনে এবং বোরসেলিনো হত্যাসহ মাফিয়ার সবচেয়ে গুরুতর অপরাধগুলোতে কারা কারা জড়িত ছিল তাদের নাম সহ সকল তথ্যই মেসিনা দেনারোর কাছে আছে।

যদিও এ ব্যক্তি ১৯৯৩ সাল থেকেই পলাতক– কিন্তু মনে করা হয় একাধিক গোপন স্থান থেকে তিনি এখন পর্যন্ত তার অধীনস্থদেরকে আদেশ-নির্দেশ দিয়ে যাচ্ছিলেন।  

গত কয়েক দশকে বেশ কয়েকবার মেসিনা দেনারো প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে যান। এরকমই কিছু অভিযানের সময় তার এক বোন প্যাট্রিসিয়া এবং কয়েকজন সহযোগী পুলিশের হাতে ধরা পড়েন। কিন্তু মেসিনা দেনারোর খুব বেশি ছবির অস্তিত্ব পাওয়া যায় নি।

ফলে গত কয়েক দশক ধরে তিনি আসলে দেখতে কি রকম- তা বের করতে পুলিশকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুরোনো ছবি জোড়া দিয়ে একটা আনুমানিক চেহারা বানিয়ে নিতে হয়েছিল। এমনকি ২০২১ সালের আগে আর কণ্ঠস্বরের কোন রেকর্ডিংও প্রকাশ পায়নি।

মেসিনা দেনারো সন্দেহে ভুল করে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নেদারল্যান্ডসের একটি রেস্তোরাঁ থেকে লিভারপুলের একজন ফরমুলা ওয়ান ভক্তকে গ্রেফতার করা হয়েছিল। 

ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাতারেলা– যার ভাই পিয়েরসান্তিকে ১৯৮০ সালে কোসা নস্ট্রার লোকেরা হত্যা করেছিল– এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

মেসিনা দেনারোর গ্রেফতারের খবরকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনিও।- বিবিসি বাংলা

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit