রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

ভারতীয় গণমাধ্যমের খবর: পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিয়ে করেছেন ভারতের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া নেতা দাউদ ইব্রাহিম। পাকিস্তানেই ফের বিয়ের পিঁড়িতে বসেছেন দাউদ। বিশেষ সূত্রের খবরে জানা গেছে নিজের প্রথম স্ত্রী মহজবিন শেখও এখনও দাউদের সঙ্গেই আছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র সামনে এ কথা স্বীকার করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই এনআইএ-এর হাতে এই তথ্য এসেছে বলে খবর।

ওইসব প্রতিবেদনের দাবি, দাউদের দ্বিতীয় স্ত্রীও একজন পাকিস্তানি। পাকিস্তানে দাউদ নিজের ঠিকানা বদল করেছেন বলেও খবরে বলা হয়। করাচিতেই অন্য একটি জায়গায় দাউদকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে হাসিনা পার্কারের ছেলে আলি শাহের দাবি অনুযায়ী, দাউদ এবং তার প্রথম স্ত্রীর এখনও বিচ্ছেদ হয়নি।

দাউদের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল এনআইএ। অনেককে গ্রেফতারও করা হয়েছে। এই সংক্রান্ত মামলায় আদালতে চার্জশিটও জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

আলি শাহের দাবি অনুযায়ী, প্রথম স্ত্রী মেহজবিনের উপর থেকে বিভিন্ন তদন্তকারী সংস্থার নজর সরানোর উদ্দেশ্যেই দ্বিতীয় বিয়ে করে থাকতে পারেন দাউদ। আলি শাহ এনআইএ-র কাছে দাবি করেছেন, ২০২২ সালের জুলাই মাসে দুবাইয়ে তার সঙ্গে দাউদের প্রথম স্ত্রী মেহজবিনের দেখা হয়। তখনই মেহজবিন তাকে দাউদের দ্বিতীয় বিয়ের কথা জানান। আলি শেখের বয়ান অনুযায়ী, এখনও হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমেই ভারতে দাউদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন মেহজবিন শেখ। আলি শাহই এনআইএ-কে জানিয়েছেন, এখনও করাচিতেই থাকেন দাউদ।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit