শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে তোলপাড়

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত সোমবার দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী স্বাক্ষরিতএক গণবিজ্ঞপ্তি প্রকাশের পর এ তথ্য জানা যায়। তিনি তার নিজস্ব ফেসবুক পেজে সতর্কীকরণ বার্তা শিরোনামে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এর আগে গত রোববার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পদে ৫০ জন নিয়োগের একটি কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশাল আকারে প্রকাশিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার ১৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখের ০৫.৫৫.২৭০০.০১৫.০৬.০১৬.১৯-২৬ স্মারকমূলে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫/০১/২০২৩ তারিখে দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক খবর একদিন পত্রিকায় অজ্ঞাত প্রতারক চক্র জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর এবং জেলা প্রশাসক, দিনাজপুর এর নাম ও স্ক্যানকৃত স্বাক্ষর ব্যবহার করে কর্মচারী নিয়োগ সংক্রান্ত মিথ্যা ও বানোয়াট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতারক চক্র তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য প্রকাশ করেছে যা আইনত দ-ণীয় অপরাধ।

এ ধরণের প্রতারণার ফাঁদে না জড়ানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো। এ বিষয়ে যথাযথ আইনী প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গণবিজ্ঞপ্তির নিচে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র স্বাক্ষর করা আছে। এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর শহরময় তোলপাড় শুরু হয়। কে বা কোন প্রতারক চক্র এমন বিজ্ঞপ্তি প্রকাশের সাহস দেখালো- এ কথা এখন সবার মুখে মুখে।কারা এমনটা করতে পারে তা নিয়ে রীতিমত আলোচনা-সমালোচনার ঝড় বইছে।প্রতারক চক্রের বিরুদ্ধে কি ধরণের আইনী প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান জানান, বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এখন এটি পুলিশের তদন্তনাধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit