মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ক্যান্সারের ঝুঁকি কমায় আলু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আলু এমন একটি সবজি, যা বেশির ভাগ রান্নাতেই তরকারি হিসেবে দেওয়া হয়। আর সেদ্ধ আলু তো তরকারি, স্যুপ, কাকলেট, পাকোড়াসহ আরও অনেক রান্নায়ই প্রয়োজন হয়। আলু বাচ্চাদের তো বটেই, বড়দেরও পছন্দের। তবে ডায়াবেটিসের সমস‍্যা থাকার কারণে অনেকেই আলু খেতে চান না। আলু যে শুধু রসনাতৃপ্তি দেয়, তা কিন্তু নয়। শরীরের যত্ন নিতেও এই সব্জির জুড়ি মেলা ভার। আলুতে রয়েছে ভরপুর পটাশিয়াম। কিন্তু সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম। উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে সোডিয়াম। তাই হৃদযন্ত্র ভালো রাখতে ভরসা রাখতে পারেন আলুর উপরে। আলুর মধ্যে থাকা ফোলেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

ইদানিং কর্কট রোগে আক্রান্তের সংখ‍্যা ক্রমশ বাড়ছে। ক্যান্সার নিয়ে সচেতনতায় এখনও ঘাটতি রয়েছে বলেই মনে করছেন চিকিৎসকরা। ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে। তাই আগে থেকে সতর্ক হওয়া জরুরি বলেই মনে করছেন চিকিৎসকরা। বেশ কিছু শাকসবজি ক্যান্সার প্রতিরোধ করতে পারে। সেই তালিকায় অন‍্যতম হল আলু। সেই জন‍্য ডায়াবেটিস বা এই ধরনের কোনও ক্রনিক সমস‍্যা না থাকলে, প্রতিদিন পাতে আলু রাখার কথা বলে থাকেন পুষ্টিবিদরা। মলাশয়ের ক্যান্সার ইদানিং খুব বেশি করে দেখা যাচ্ছে। অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ আলু এই মরণব্যাধির ঝুঁকি কমায়।

চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগ থাকলে প্রতিদিন পাতে রাখতে পারেন আলু। আলুতে কোলেস্টেরল বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারে কম। নেই বললেই চলে। হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়াতে এই দু’টি উপাদানই অগ্রণী ভূমিকা পালন করে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে আলু খেতে পারেন। সুফল পাবেন। আলুতে রয়েছে ভরপুর পটাশিয়াম। কিন্তু সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম। উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে সোডিয়াম। তাই হৃদযন্ত্র ভাল রাখতে ভরসা রাখতে পারেন আলুর ওপর।ফাইবার-সমৃদ্ধ আলু রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। ফলে অল্প পরিমাণে খেলেও আলু দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফাইবার যত্ন নেয় হৃদযন্ত্রেরও।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit