রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

নতুন করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশবিরোধী তৎপরতার অভিযোগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিসহ দেশটির কয়েক ডজন রাজনীতিবিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

গতকাল শনিবার এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। 

বিবৃতিতে তিনি বলেছেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ব্রিটিশ সরকারের অব্যাহত রুশ-বিরোধী তৎপরতার কারণে দেশটির মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি মোট ৩৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জাখারোভা বলেন, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ও চিফ অব জেনারেল স্টাফ প্যাট্রিক স্যান্ডার্স।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের গোড়ার দিকে এক টুইটার বার্তায় রাশিয়ার বিরুদ্ধে লন্ডনের আরোপিত নিষেধাজ্ঞার বর্ণনা নিয়ে দাবি করেছিলেন, ব্রিটিশ সরকার ২০২২ সালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোর ১,৮০০ কোটি ইউরো মূল্যের সম্পদ জব্দ করেছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও ইউক্রেনকে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র সরবরাহ করে যাচ্ছে ব্রিটিশ সরকার। 

সূত্র : তাস ও আনাদোলু এজেন্সি।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit