রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

লুর কাছেও র‌্যাবের নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলবেন মোমেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর সঙ্গে বৈঠকেও এ প্রসঙ্গ তোলা হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগের আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মোমেন। ডনাল্ড লু ভারত সফর করে শনিবারই বাংলাদেশে আসছেন।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের যে প্রতিক্রিয়া, তা নিয়ে সরকারে অস্বস্তি আছে কিনা কিংবা সে বিষয়টি লুর কাছে তোলা হবে কিনা, সেই প্রশ্ন মোমেনকে করেন এক সাংবাদিক।

জবাবে তিনি বলেন, আমাদের কোনো অস্বস্তি নেই৷ অন্যরা যদি পরামর্শ দেয়, তা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে তা আমরা গ্রহণ করব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরামর্শ দিলেই তো হবে না, বাস্তবায়নও একটা বড় বিষয়। আমরা বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেব।
গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাবসহ এই বাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

এরপর বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের সাড়া মেলেনি।

লুর সফর নিয়ে প্রশ্নে মোমেন বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।

আমাদের একটা অনুরোধ থাকবে তাদের প্রতি যে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিৎ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit