শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

অ্যালকোহলের ‘নিরাপদ মাত্রা’ কতটুকু?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকের ধারণা, পরিমিত মাত্রায় মদ্যপান শরীরের ক্ষতি করে না। কিছু বিশেষ ধরনের অ্যালকোহল নাকি হৃদ‌্‌যন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে, পরিমিত রেড ওয়াইন নাকি মহিলাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কিন্তু সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এমন কোনও অ্যালকোহল নেই যা পরিমিত মাত্রায় খেলে স্বাস্থ্যহানি হয় না।

ল্যানসেট পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘যত বেশি মদ্যপান করা হবে, ততই বাড়বে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। আমাদের অনুমান ইউরোপে প্রায় ২০ কোটি মানুষের অ্যালকোহল আসক্তির জন্য ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।’

যে গবেষণার উপর ভিত্তি করে এই রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে জানা গিয়েছে ইউরোপে যারা অ্যালকোহল আসক্তির কারণে ক্যানসারে আক্রান্ত তারা সকলেই স্বল্প বা পরিমিত মদ্যপান করেছেন।

রিপোর্ট অনুযায়ী, প্রতি সপ্তাহে দেড় লিটারের কম ওয়াইন, সাড়ে তিন লিটারের কম বিয়ার ও ৪৫০ মিলিলিটারের কম স্পিরিট পান করার পরেও ক্যানসারে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যা কম নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মদ্যপানের ফলে মোট সাত ধরনের ক্যানসারের ঝুঁকি রয়েছে যার মধ্যে পাকস্থলী ক্যানসার ও স্তন ক্যানসার অন্যতম। ইথানল আদতে ক্যানসার সৃষ্টিকারী যৌগ। যে পানীয়তেই ইথানল থাকবে তার দাম যতই বেশি হোক না কেন, মান যতই ভাল হোক না কেন সেই পানীয় খেলে ক্যানসারের ঝুঁকি থাকবেই।

তাই অ্যালহলের ক্ষেত্রে ‘নিরাপদ মাত্রা’ শব্দজোড় প্রযোজ্য নয়। এক ফোঁটা অ্যালকোহলও স্বাস্থ্যের জন্য ততটাই ক্ষতিকর যতটা এক বোতল অ্যালকোহল, এমনই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit