মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

চৌগাছায় প্রাইভেটকারচাপায় পথচারী নিহত, ইউপি সদস্যসহ আহত ৩

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রাইভেটকার চাপায় পথচারি সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের নওয়াব আলীর স্ত্রী। বৃহ¯পতিবার (১২ জানুয়ারি) বিকেলে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসার মোড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিংহঝুলি পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য আল-আমিন (৪৭), প্রাইভেটের চালক জেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের আশাদুল ইসলাম টেংরা (৪০) ও বলিদাপাড়া গ্রামের নাজমুল ইসলাম (৩৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানান, একটি লাল রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৬৮৮৪) মহেশপুর থেকে চৌগাছার দিকে আসছিল। গাড়িটি চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা পীর বলুহ দেওয়ানদাখিল মাদরাসার মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়ইগাছে মেরে দেয়। এ সময় গাছের পাশে বসে থাকা সুফিয়া বেগমকে (৬২) চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ওই বৃদ্ধাসহ প্রাইভেটকারে থাকা আরোহী তিনজন মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া বেগমের মৃত্যু হয়। আশরাফ ওরফে টেংরা ও নাজমুলকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।

এছাড়া ইউপি সদস্য আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ রির্পোট লেখা পর্যন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আলামিন অজ্ঞান অবস্থায় ছিলো। সুফিয়া বেগমের মরদেহ চৌগাছা হাসপাতালে ছিলো। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit