মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

দুর্নীতি অস্বীকার সরকারের বড় মাপের ভুল : আ স ম রব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুর্নীতির কথা অস্বীকার করা সরকারের বড় মাপের ভুল। মেগা প্রকল্পে বা বিদ্যুৎ খাতে দুর্নীতি হয় নাই -সরকারের এই বক্তব্য দুর্নীতির আগুনে ঘৃতাহুতির নামান্তর এবং দারিদ্র দূরীকরণসহ সমতাভিত্তিক ‘নীতি ও ন্যায্যতার’ সমাজ গঠনের অন্তরায়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এই বিবৃতিতে আ স ম রব বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয়, কোটি কোটি কালো টাকার মালিক উৎপাদন এখন চন্দ্র সূর্যের মতো বাস্তব ও প্রকাশিত। উন্নয়ন প্রকল্পের আড়ালে রাজনৈতিক প্রভাবে অতি সহজেই রাষ্ট্রের সম্পদ ‘হরণ’ হয়ে যাচ্ছে। ফলে ব্যাংক সহ সকল আর্থিক খাত ঝুঁকিপ্রবণ, অনিশ্চিত ও বিপদসংকুল হয়ে পড়েছে। 

দেশের অনেকগুলো মেগা প্রকল্পের ব্যয় উপমহাদেশের যে কোন রাষ্ট্রের তুলনায় অত্যধিক। পদ্মা সেতু বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মত বহু মেগা প্রকল্পে প্রতিবেশী ভারতের চেয়ে অনেক বেশি নির্মাণ খরচেই প্রমাণ হয়- এসব মেগা প্রকল্পে দুর্নীতির ফাঁদ পাতা রয়েছে। যদি দুর্নীতির অস্তিত্ব না থাকতো- তাহলে বিশ্বে অতি দ্রুত ধনী দেশের ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের লোকদের এক নম্বর হওয়ার কোন সুযোগ হতো না। এই দ্রুত ধনীরাই গোপনে বিলিয়ন বিলিয়ন অর্থ দেশের বাইরে পাচার করছে। 

জেএসডি সভাপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ প্রহসনের নামান্তর। জিরো টলারেন্স বাস্তবায়নের ক্ষেত্রে যেখানে সর্বদা সকল উপায়ে দুর্নীতি দূরীকরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, গণতন্ত্র ও সুশাসন প্রয়োজন সেখানে সর্বগ্রাসী দুর্নীতিকে অস্বীকার বা উপেক্ষা করলে, ভয়াবহ দুর্নীতি আরও প্রণোদনা পাবে, দেশ চরম সংকটাপন্ন হয়ে পড়বে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit