শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

আগামী ১৬ জানুয়ারী ভোট

মনিরুল ইসলাম মনি : শার্শা (যশোর)সংবাদদাতা
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা (যশোর)সংবাদদাতা : বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। এ নির্বাচনে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের নির্বাচনি গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। আগামী ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকী। এরই মধ্যে নির্বাচনি প্রচার প্রচারনায় বেনাপোল বন্দর ও কাস্টমস এলাকায় মাইকের শব্দে মুখরিত হয়ে উঠেছে।

বেনাপোল সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বরাবরের মত দুটি প্যানেল অংশ নিয়েছে। মুজিবর- বাবু সমমনা পরিষদ নামে একটি প্যানেলে সভাপতি পদে মোঃ মুজিবর রহমান চেয়ার প্রতিক ও নতুন মুখ মোঃ মাসুদ রানা (বাবু খান) তরবারী প্রতিক নিয়ে সাধারন সম্পাদক পদে লড়ছেন। অপর দিকে রিপন- সাজেদুর ঐক্য পরিষদে মোঃ জহিরুল ইসলাম রিপন ছাতা প্রতিক নিয়ে সভাপতি পদে ও মোঃ সাজেদুর রহমান মই প্রতিক নিয়ে সাধারন সম্পাদক পদে লড়ছেন।

আগামী ১৬ জানুয়ারী বেনাপোল সিএন্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। এবার মোট ভোটার সংখা ১৯৪৮জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আব্দুল হামিদ। তার সাথে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন মোঃ মহিদুল ইসলাম ও ইন্জিনিয়ার ইমদাদুল হক।

এ ব্যাপারে জানতে চাইলে মুজিবর- বাবু সমমনা পরিষদ প্যানেলের সভাপতি পদে মোঃ মুজিবর রহমান বলেন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সকল সদস্যদের কাছে তার প্যানেলে ভোট দেওয়ার জন্য আহবান জানান। অপরদিকে রিপন- সাজেদুর ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মোঃ জহিরুল ইসলাম রিপন তাদের প্যানেলেভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুল হামিদ বলেন সকল প্রস্তুতি প্রায় শেষ। তিনি শান্তি পূর্নভোট গ্রহনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit