শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২০১ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিমাপে জ্বালানি তৈল কম দেওয়ায় নেজাম উদ্দিন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকায় মেসার্স এম আলী মেজর ফ্লাওয়ার মিলকে ২৫ হাজার টাকা, ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই ভেরিফাইড না থাকায় মেসার্স খাজা স্টিল করপোরেশনকে ২০ হাজার টাকা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে দোকানের মালামাল রেখে সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সাতকানিয়া ট্রেডিং এজেন্সিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনব্যতীত গাড়ি চালানো, অবৈধ পার্কিং ইত্যাদি অপরাধে ৪ টিসিএনজি, ২টি মোটরসাইকেল, ১টি মাইক্রো বাসের চালককে ৫ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কাজে সহযোগিতা করেন  বিএসটিআই, চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। নবাগত সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন সাতকানিয়ায় এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit